![]() ঝড়ে মেঘনায় নৌকাডুবি: এখনো সন্ধান মেলেনি ২ জেলের
৩ May ২০২৬ Sunday ২:২৬:১২ PM
হিজলা ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের হিজলায় ঝড়ে মেঘনা নদীতে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ধুলখোলা এলাকায় হঠাৎ ঝড়ে নৌকাডুবিতে শিপন মালতিয়া (২২) ও জুয়েল সরদার (২৩) নামের দুই জেলে নিখোঁজ হন। নৌকাডুবির প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের সন্ধান মেলেনি বলে জানায় নৌ পুলিশ। হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক মো. শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিপন মালতিয়া উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের আলম মালতিয়ার ছেলে এবং জুয়েল সরদার একই গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে। তাঁরা মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়েন বলে জানান স্থানীয় বাসিন্দারা। সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা মো. ছগির হোসেন জানান, শনিবার অন্য জেলেদের মতো একটি নৌকায় শিপন, জুয়েলসহ চারজন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। বেলা আড়াইটার দিকে হঠাৎ ঝড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শিপন ও জুয়েল নিখোঁজ হন। স্বজন ও জেলেরা তাঁদের দুজনকে খোঁজ করার পাশাপাশি নৌ পুলিশকে অবহিত করেন। হিজলা নৌ পুলিশের এসআই মো. শাহীন বলেন, ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন। রোববার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

