" />
AmaderBarisal.com Logo

বোরহানউদ্দিনে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৩ May ২০২৬ Sunday ২:৩৯:৪১ PM

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (০২ মে) সন্ধ্যায় উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- মুলাইপত্তন এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৩৮) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)। 

বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে আসামি মো. জাকির হোসেনের বসতঘর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন ও তার স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।