Home » পটুয়াখালী » বাউফল » বাউফল: পায়ে টর্চার করছি, ভাই-বোনকে কোপানোর পর মাদক কারবারির দম্ভোক্তি
৩ May ২০২৬ Sunday ৪:১৮:১৯ PM
বাউফল: পায়ে টর্চার করছি, ভাই-বোনকে কোপানোর পর মাদক কারবারির দম্ভোক্তি
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত কয়েক মাদক কারবারির বিরুদ্ধে।
গত শনিবার (২ মে) বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসলাম রিফাত (২১) ও তার বোন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আক্তার (১৭)।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মাদক কারবারিরা রিফাতকে বাড়ির উঠান থেকে জোরপূর্বক তুলে তাদের ডেরায় নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার বোন জুঁই আক্তার উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
তারা আরও জানান, চিহ্নিত মাদক কারবারি নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে এ হামলা চালানো হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও হুমকি দেয়।
এক পর্যায়ে স্থানীয়রা হুমকি উপেক্ষা করে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত রিফাত বলেন, আমাকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গামছা দিয়ে বেঁধে কুপিয়ে জখম করা হয়েছে। চিৎকার করায় আশপাশের মানুষ আসতে শুরু করলে তারা ভয়ভীতি দেখায়।
এ ব্যাপারে জানতে চাইলে নুর ইসলাম ওরফে সোহাগ দম্ভোক্তি করে বলেন, ওরা আমার বাড়িতে ঢুকে মাদক খুঁজতে গিয়ে নগদ টাকা নিয়ে গেছে। সেই কারণে তাকে মারধর করেছি, পায়ে টর্চার করেছি। তার বোনকে মারিনি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
উল্লেখ্য, এ বিষয়ে বাউফল থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার