পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে কবির হাওলাদার নামের এক বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও পুলিশের একটি যৌথ দল। রবিবার (৩ মে) উপজেলার কালিশুরি ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী গৃহকর্মী ও মামলার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের বাড়িতে ভুক্তভোগী গৃহকর্মীর কাজ করতেন। তারা দুজনেই সূর্যমনি ইউনিয়নের বাসিন্দা।২০২৪ সালে একদিন বাড়িতে কেউ ছিল না, এমন সময় তাকে ফোন করে কাজের জন্য ডাকেন অভিযুক্ত। পরে সেখানে তাকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি এমন অপকর্ম চালিয়ে যান। পরে ভুক্তভোগীর গর্ভে সন্তান আসলে তার স্বামী তাকে তালাক দেন। এরপরে আজকাল করে দীর্ঘদিন ভুক্তভোগীকে বিয়ের জন্য অপেক্ষা করতে বাধ্য করেন অভিযুক্ত কবির হাওলাদার।
দীর্ঘসময় এ রকম ছলচাতুরী করার পর বিয়ে না করায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা এফআইআর করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী ও সন্তানকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হবে।মামলার তদন্ত চলছে, বিস্তারিত তদন্ত শেষে মামলার বিষয় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার