সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি,থাকছে না কৃষকদের অন্যান্য সমস্যাও – সাংসদ রফিকুল ইসলাম
আমাদেরবরিশাল.কম
৪ May ২০২৬ Monday ৩:৩৪:৫১ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি ও কৃষকদের অন্যান্য সমস্যা। বিএনপি সরকারের খাল খনন ও কৃষি কার্ড দু’টি প্রকল্পই কৃষি বান্ধব প্রকল্প। এ প্রকল্প দুটি’র মাধ্যমে প্রান্তিক চাষিরা বেশী উপকৃত হবেন।ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন, ঝালকাঠি-১ কাঠালিয়া – রাজাপুর আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষার মনউন্নয়নে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। ৪ মে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়মে পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন সদস্যসহ কৃষক – কৃষাণী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সরকার কর্মকর্তাসহ শতাধিক অংশ গ্রহনকারী এ সমাবেশে অংশনেন। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি অফিসার হাতেমা ইয়াসমিন স্বাগত বক্তব্যে সমাবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের মো: রায়হান, উপজেলা বিএনপি’র সভাপতি মো: জালালুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম,সাংগঠনিক সম্পাদক মো:আলিমুল ইসলাম মুন্সী,প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও পার্টনার ফিল্ড স্কুল জয়খালীর সাধারণ সম্পাদক ও কৃষক নেতা মোঃ আশিকুর রহমান সবুজ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।