" />
AmaderBarisal.com Logo

হিজলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


আমাদেরবরিশাল.কম

৪ May ২০২৬ Monday ৪:৩৩:৩৬ PM

হিজলা ((বরিশাল) প্রতিনিধিঃ


হিজলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শামীম জমাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । আটককৃত শামীমের বিরুদ্ধে হিজলা থানায় ০৫টি মাদক মামলা রয়েছে ।

গতকাল রবিবার হিজলা উপজেলার ০৪ নং বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয় । 

পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান সার্বিক দিকনির্দেশনা অনুসারে এসআই মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান । এ সময় ভাইভাই স্টান থেকে ১০০গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত আসামি শামীম জমাদার (২৫) ৪নং বড়জালিয়া ইউনিয়নের ০৪ ওয়ার্ডের আঃ হক জমাদারের ছেলে । এ ঘটনায় এসআই মোর্শেদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন । 

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান বলেন গ্রেফতারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ী ।১০০গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।