Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৯:৪৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মসজিদের টয়লেটে ‘দুই কোটি’ টাকার নামফলক নিয়ে তোলপাড়
৫ May ২০২৬ Tuesday ১:৩৭:৩০ PM
Print this E-mail this

বাউফলে মসজিদের টয়লেটে ‘দুই কোটি’ টাকার নামফলক নিয়ে তোলপাড়


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য সরকারি অর্থে একটি টয়লেট নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজস্ব তহবিলের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে।
তবে টয়লেটটির দেয়ালে স্থাপিত প্রকল্পের নামফলকে নির্মাণ ব্যয় হিসেবে প্রায় দুই কোটি টাকা উল্লেখ থাকায় এলাকাজুড়ে বিস্ময় ও আলোচনা সৃষ্টি হয়। নামফলকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে অনিয়ম বা দুর্নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে ওই টয়লেট নির্মাণ করা হয়। প্রকল্পটির প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। কিন্তু নামফলক তৈরির সময় ভুলবশত সেখানে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা উল্লেখ করা হয়, যা বাস্তব ব্যয়ের তুলনায় বহু গুণ বেশি।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, “টয়লেটের সঠিক ব্যয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা ছিল না। তবে নামফলকে প্রায় দুই কোটি টাকা লেখা দেখে আমরা গ্রামবাসী বিস্মিত হয়েছি।”
বাউফল উপজেলার এনজিও কর্মী খোকন কর্মকার বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বড় করে তুলে ধরছে। “লেখার সময় এমন ভুল হতেই পারে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া বিষয়টি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়,” বলেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, প্রকল্পের প্রকৃত ব্যয় ছিল প্রায় দুই লাখ টাকা। “নামফলক প্রিন্টিংয়ের সময় ভুল হয়েছিল, যা প্রথমে নজরে আসেনি। বিষয়টি জানার পর আমরা নামফলক সংশোধনের উদ্যোগ নিয়েছি,” বলেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com