পটুয়াখালীর কলাপাড়ায় দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী ও ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
মঙ্গলবার (৫ মে) সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে দাঁড়াশ সাপ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাড়ি থেকে কালনাগিনি সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা এগারোটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে এনিমেল লাভারস সদস্যরা। এ সময় সাপ দুটিকে দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।
উদ্ধারকারীরা জানান, কালচে বাদামী বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনি সাপটি মৃদু বিষধর।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পর সাপ দুটি উদ্ধার করা হয়েছে। তবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণী দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার