![]() কলাপাড়ায় কালনাগিনী সাপ উদ্ধার
৫ May ২০২৬ Tuesday ৩:০২:২৬ PM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কলাপাড়ায় দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী ও ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার (৫ মে) সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে দাঁড়াশ সাপ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাড়ি থেকে কালনাগিনি সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা এগারোটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে এনিমেল লাভারস সদস্যরা। এ সময় সাপ দুটিকে দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। উদ্ধারকারীরা জানান, কালচে বাদামী বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনি সাপটি মৃদু বিষধর। এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পর সাপ দুটি উদ্ধার করা হয়েছে। তবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণী দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

