" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৫ May ২০২৬ Tuesday ৩:০৮:৫৩ PM

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীতে নিখোঁজ জেলে শিপন মালথিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

শিপন মালথিয়া (২০) মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের আলম মালথিয়ার ছেলে। ঝড়ে নিখোঁজ অপর জেলে জুয়েল সরদারের (২১) সন্ধান এখনও মেলেনি।

হিজলা উপজেলার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জের দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে নৌকাডুবে জেলে শিপন মালথিয়া ও জুয়েল সরদার নিখোঁজ হয়। প্রশাসনের পক্ষ থেকে ও স্থানীয় জেলেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে জেলেরা শিপন মালথিয়ার মরদেহ নদীতে ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।