![]() বানারীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
৫ May ২০২৬ Tuesday ৪:৫৭:১০ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ শাকিল বালি (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (৪মে) রাত ৮টার দিকে সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানকালে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করার সময় শাকিল বালিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাকিল বালির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

