![]() মঠবাড়িয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন
৫ May ২০২৬ Tuesday ৫:০১:৩০ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় পূবালী ব্যাংকের তুষখালী উপশাখার উদ্যোগে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে তুষখালীতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন। পরে তুষখালী বাজারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালি শেষে পূবালী ব্যাংক তুষখালী উপশাখার ব্যবস্থাপক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সাপলেজা বাজার উপশাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তুষখালী বাজার উপশাখার জুনিয়র অফিসার মোঃ আসাদুজ্জামান, গ্রাহক মোঃ সজিব। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ও আধুনিক ব্যবস্থা। এর মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা সহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সম্পর্কে অবহিত করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

