![]() পিরোজপুরে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
৫ May ২০২৬ Tuesday ৫:১৯:৫৫ PM
পিরোজপুর প্রতিনিধি:![]() পিরোজপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হলেন- জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার। আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রী।ভুক্তভোগী বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক না থাকায় সে তার মামা একই গ্রামের নিজাম হাওলাদারের বাড়িতে থেকে লেখা-পড়া করত। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে সুমন প্রায়ই তাকে উত্যক্ত করতেন। ২০১৮ সালের ৩ মার্চ বেলা সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী বাড়িতে ফিরে তার মামাকে ঘটনাটি জানায়। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করার আশ্বাস দিলেও ভুক্তভোগীর মামা তাতে রাজী না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হলে আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

