![]() পটুয়াখালীতে ৫০০ শয্যার হাসপাতাল হবে: নুরুল হক নুর
৭ May ২০২৬ Thursday ৫:৩২:৩৯ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই তিনটি খাতকে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, এই তিন খাতে সফল হতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব হবে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সেখানে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের সার্বিক খোঁজখবর নেন। দেশের স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের সব হাসপাতালেই বর্তমানে জনবল ও চিকিৎসাসংকট রয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’ পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, জেলা হাসপাতালের পাশাপাশি এখানে পূর্ণাঙ্গ একটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিতে আসার ভোগান্তি অনেকটাই লাঘব হবে।’ হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন খালেদুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকারের উপসচিব জুয়েল রানাসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

