![]() ভোলায় আড্ডা দিচ্ছিলেন দুই বন্ধু, বজ্রপাতে একজন নিহত অন্যজন হাসপাতালে
৭ May ২০২৬ Thursday ৮:২০:৫০ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে বজ্রপাতে মো. শাকিল (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি ভোলার আলতাজুর রহমান কলেজের ছাত্র বলে জানা গেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহত শাকিল তাদের বাড়ির পাশে বিলের কাছে বন্ধু তুহিনসহ আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে শাকিল নিহত ও তুহিন আহত হন। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

