![]() ভোলায় ৪০ কেজি ওজনের ও ৯ ফুট ২ ইঞ্জি দৈর্ঘের বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার
৭ May ২০২৬ Thursday ৮:৩৪:৩২ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলা সদর উপজেলায় প্রায় ৪০ কেজি ওজনের ও ৯ ফুট ২ ইঞ্জি দৈর্ঘের বিরল প্রজাতির একটি গুইসাপ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহমানের বাড়ি সংলগ্ন একটি মোবাইল টাওয়ারের পাশ থেকে গুইসাপটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের হাঁস মুরগি ও ছাগলের বাচ্চা উধাও হয়ে যাচ্ছিল। চারিদিকে খুঁজেও এসবের হদিস পাননি তারা। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আরেক বাসিন্দার একটি ছাগলের বাচ্ছা গুইসাপটি আক্রমণ করে খাওয়ার সময় ছাগলের মালিক বিষয়টি দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ধাওয়া দিয়ে সেটিকে আটক করেন। পরবর্তীতে স্থানীয়রা বন বিভাগকে খবর দিয়ে নিয়ে তাদের কাছে গুইসাপটিকে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে ভোলা সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এটি একটি ‘মনিটর লিজার্ড’ বিরল প্রজাতির গুইসাপ। যা সচরাচর দেখা মেলে না। খবর পেয়ে ভোলা সদর রেঞ্জের লোকজন গিয়ে উদ্ধার করে আনেন। আপাতত এটি ভোলা সদর রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে এবং মনিটরিং করা হচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গুইসাপটিক উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

