![]() টানা পঞ্চমবার মেয়র: পিরোজপুরের পুত্রবধূ দোলনের বিলেত-জয়
৮ May ২০২৬ Friday ১১:৫১:৪৬ AM
পিরোজপুর প্রতিনিধি: ![]() যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র নির্বাচনে আবারও ইতিহাস গড়লেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত কাউন্সিলরদের বার্ষিক সভায় ৯৯ শতাংশ সমর্থন পেয়ে টানা পঞ্চমবারের মতো তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। রৌশন আরা পিরোজপুর পৌর শহরের সিআইপাড়া এলাকার ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তিনি রামসগেট শহরের প্রথম বাঙালি ও প্রথম এশীয় নারী মেয়র হিসাবে আগেই ইতিহাস গড়েছিলেন। এবার টানা পাঁচবার নির্বাচিত হয়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করায় পুরো পিরোজপুরজুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস। নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় রৌশন আরা বলেন, এই দায়িত্ব তার জন্য অত্যন্ত সম্মানের ও গৌড়বের। তিনি ওই শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক, দাতব্য সংস্থা ও সাধারণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও রামসগেটকে আরও বাসযোগ্য ও সুন্দর শহর হিসাবে গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জানা গেছে, ২০১৯ সালে প্রথমবারের মতো রামসগেটের মেয়র নির্বাচিত হন দোলন। এরপর থেকে ধারাবাহিকভাবে তিনি এই পদে নির্বাচিত হয়ে আসছেন। দোলন ১৯৭৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেন। ২০১৭ সালে তিনি লেবার পার্টির মনোনয়ন নিয়ে সংসদ-সদস্য পদে নির্বাচনও করেছিলেন। স্বামী রেজাউর রহমান পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তাদের আদি নিবাস ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে। দোলনের পৈতৃক বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে। তার বাবা রজ্জব আলী একজন প্রকৌশলী। ব্যক্তি জীবনে দোলন দুই পুত্রের জননী। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

