![]() ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা
৮ May ২০২৬ Friday ১:৩৮:৩৮ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]()
শুক্রবার সকালে জেলার নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প বিকেল পর্যন্ত চলবে। ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং কুষ্টিবিদ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন। উভ ক্যান চেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডাঃ খালিদ মাহমুদ শাকিল জানান, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

