" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে এটিএন নিউজের সাংবাদিক লিপুর উপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

৯ May ২০২৬ Saturday ১২:২২:০১ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ-

Screenshot

ঝালকাঠির রাজাপুরে   এটিএন নিউজ ও দেশ রুপান্তর পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক মঈনুল হক লিপু’র ওপর হামলাকারি মাদক কারবারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজাপুরের সাংবাদিক ও নাগরিক সমাজ। আজ শনিবার বেলা সাড়ে ১০ টায় রাজাপুর প্রেসক্লাব চত্ত¦রে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তাব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার,ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক আল আমিন তালুকদার,সদস্য সচিব অলোক সাহা,রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও স্থানীয়রা।

এ সময় বক্তারা,সাংবাদিকের ওপর হামলাকারি মাদক সেবিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানায়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।