" />
AmaderBarisal.com Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য


আমাদেরবরিশাল.কম

৯ May ২০২৬ Saturday ১:৪৪:২২ PM

নগর প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বরিশাল বিভাগের বিএনপির দায়িত্বশীল নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার।

সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় এই সভায় বরিশাল বিভাগের বিএনপির আটটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত থাকবেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিই এই মতবিনিময় সভার প্রধান লক্ষ্য।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা রয়েছে শনিবার সকালে। এতে বিভাগের জেলা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় নির্বাচনের পর অনেক দিন বসা হয় না। সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই বৈঠক।’

অপর দিকে জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, মতবিনিময় সভায় একটি সাংগঠনিক আলোচনা হতে পারে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। এতে বরিশাল বিভাগের পদধারী দায়িত্বশীল নেতারা থাকবেন। কী কারণে এই সভা সে প্রসঙ্গে আকন কুদ্দুস বলেন, ‘ঘুরেফিরে দলই বিএনপির মূল ভিত্তি। নির্বাচনের আগে রাজনীতিতে সময় দিতে পারেননি। জাতীয় কাউন্সিলও হচ্ছে না বহু বছর। রাজনীতির মাঠ গোছানো এবং দলকে সুসংগঠিত করার জন্যই হয়তো বিএনপির চেয়ারম্যান এই মতবিনিময় সভা ডেকেছেন।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।