![]() আধুনিক ইউনিয়ন গঠনের প্রত্যয়ে উন্নয়নের আশায় সাধারণ মানুষ,
৯ May ২০২৬ Saturday ১০:৫৯:১১ PM
তরুণ নেতৃত্বের আলোচনায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী প্রিন্স সিকদার![]() বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জমে উঠছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো. নাজমুল হাসান প্রিন্স সিকদার। উন্নয়ন ও আধুনিক পরিচ্ছন্ন ডিজিটাল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্স সিকদার। তিনি মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। তার পিতা মো. বাবুল শিকদার। এলাকায় ঘুরে দেখলে বোঝা যায় তিনি মানুষের কতটা নিকটে। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যা সময়ের সঙ্গে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যারা আলোচনায় আছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. নাজমুল হাসান প্রিন্স সিকদার। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এই তরুণ নেতা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি। তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে প্রিন্স সিকদার ব্যতিক্রম কিছু করার যোগ্যতা রাখে। ইতোমধ্যে তার প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সকল স্তরের ভোটার ও বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। চেয়ারম্যান প্রার্থী মো. নাজমুল হাসান প্রিন্স সিকদার বলেন,আমি শুধু একটি চেয়ার পাওয়ার জন্য নির্বাচন করতে চাই না,আমি চাই জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে। আমার লক্ষ্য একটি আধুনিক, পরিচ্ছন্ন, স্মার্ট ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন করা, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও নাগরিক সেবা সহজে পাবে। জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে। রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও যুব উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষ উন্নয়নের সুফল ভোগ করুক। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদে তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা নিশ্চিত করা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। স্থানীয় এক কলেজ শিক্ষার্থী বলেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি নতুন প্রজন্মের ভাষা বুঝবেন এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের চিন্তা করবেন। নাজমুল হাসান প্রিন্স একজন তরুণ ও শিক্ষিত মানুষ হিসেবে আমাদের প্রত্যাশার জায়গায় রয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে মিশে চলেন। এলাকার সমস্যা নিয়ে কথা বলেন এবং সমাধানের চেষ্টা করেন। এজন্য তরুণদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ বাড়ছে। একজন প্রবীণ ভোটার বলেন,আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের পাশে থাকবেন এবং সত্যিকার অর্থে উন্নয়ন করবেন। তরুণ হিসেবে প্রিন্স সিকদার এলাকার জন্য ভালো কিছু করতে পারবেন বলে আমরা আশাবাদী। সাধারণ ভোটারদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হলে ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। আর সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে এখন আলোচনায় রয়েছেন তরুণ চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজমুল হাসান প্রিন্স সিকদার। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

