![]() পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার
১০ May ২০২৬ Sunday ১২:৩০:০০ PM
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন হাওলাদার নামে এক অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে উপজেলার একটি গ্রামের পুকুরে ভুক্তভোগী নারী গোসল করতে গেলে খোকন হাওলাদার তাঁকে হয়রানি করেন। একপর্যায়ে ওই নারীকে জোর করে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টা চালান। পরে ভুক্তভোগী নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত অটোচালক পালিয়ে যান। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

