" />
AmaderBarisal.com Logo

বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টুর মৃত্যুতে সাবেক এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুসের শোক


আমাদেরবরিশাল.কম

১০ May ২০২৬ Sunday ৬:৫১:২৭ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে বরিশাল-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে  মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। তার মৃত্যুতে আবেগআপ্লুত অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস কান্নাভেজা কন্ঠে 

স্মৃতি চারণ করে বলেন, একসময় একসঙ্গে তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালণ করেছেন। 

প্রসঙ্গত, অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 শনিবার এশারের নামাজের পর বরিশাল নগরীর আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে তার জানাজা শেষে মুসলিম গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।