![]() ভোলায় দুই অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা, ৫ লাখ টাকা জরিমানা
১২ May ২০২৬ Tuesday ১১:০১:৪১ AM
বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে স্থাপিত মেসার্স এসএনএস ব্রিকস ও মেসার্স আলম ব্রিকস নামের দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি দুই ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার দালালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন ও মো.নুরুল আলম। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বলেন, ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তররের যৌথ উদ্যোগে অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযানে মেসার্স এসএনএস ব্রিকসকে ১ লাখ টাকা ও মেসার্স আলম ব্রিকসকে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পানি দিয়ে ইটভাটা দুটির কাঁচা ইট ধ্বংস ও ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

