" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১২ May ২০২৬ Tuesday ১২:৫৮:০৬ PM

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এমরান তালুকদার (৩২)

নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১১ মে) রাত ১০ টার দিকে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমানের নির্দেশনায়  উপজেলার উদয়কাঠী ইউনিয়নের হাছির খাল ব্রিজের ওপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে একশতগ্রাম গাঁজাসহ এমরান তালুকদরকে আটক করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১২ মে) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।