![]() বরগুনায় গরুসহ চোর আটক
১২ May ২০২৬ Tuesday ৮:২০:০৪ PM
আমতলী ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার আমতলীতে চুরি যাওয়া একটি গরুর বাছুরসহ আমিরুল ইসলাম নামের এক চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে বরগুনার তালতলী থানার একটি এলাকা থেকে গরুটি একটি বাছুরসহ উদ্ধার করে তা জব্দ করে আমতলী থানায় নিয়ে আসে পুলিশ। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাওড়া-লোদা গ্রামের আ. সোবহানের (৪২) একটি গরু গত ২০ এপ্রিল নিজ গোয়ালঘর থেকে চুরি হওয়া মর্মে আমতলী থানায় মামলা করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসনাইন পারভেজ জানান, ওই ঘটনায় আমতলী থানায় মামলা করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃত চোর আমিরুল ইসলামকে মঙ্গলবার বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

