![]() আমতলীতে মেয়েকে ধ*র্ষ*ণের অভিযোগে বাবাকে পুলিশে দিলেন মা
১২ May ২০২৬ Tuesday ৮:৩০:৩৭ PM
আমতলী ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে ভুক্তভোগীর মা মোসা. শাহীনুর বেগম থানায় অভিযোগ করার পর দুপুরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। আটক ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়শিতলা) গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে একাধিকবার আত্মীয়-স্বজনদের কাছে গেলেও কোনো কাজ হয়নি।তাই আজ দুপুরে অভিযোগ করেন মা শাহীনুর বেগম। তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক বিচার চান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার শারীরিক সমস্যা থাকার সুযোগে আমার মেয়ের সর্বনাশ করেছেন আমার স্বামী। গত দুই বছর ধরে তিনি আমার মেয়েকে ধর্ষণ করে আসছেন।প্রথম দিকে ধর্ষণের কথা বিশ্বাস হয়নি। কিন্তু একাধিকবার আমার সামনে এসব কাণ্ড ঘটিয়েছেন। আমার কাছে একাধিকবার শুধরানোর সুযোগ চেয়েছেন, কিন্তু বারবার একই কাণ্ড ঘটিয়ে চলছেন। তাদের স্বজনদের কাছে বিচার চেয়েও বিচার পাইনি।আমি আমার স্বামীর দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন পৃথিবীর কোনো বাবা এমন ঘৃণ্য কাজ না করেন।’ এদিকে মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন ওসমান মোল্লা। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে ভুক্তভোগী কিশোরী এবং তার মা জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো জানান, ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

