![]() ভোলায় কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার মাছ জব্দ
১৩ May ২০২৬ Wednesday ৭:৪২:৩১ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে। মঙ্গলবার (১২ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ ঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়।জব্দকৃত মাছের মূল্য এককোটি ৪০ লাখ টাকা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড। বুধবার (১৩ মে) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয় থেকে অসহায় দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে ও বিভিন্ন এতিখানায় এসব মাছ বিতরণ করা হয়। প্রসঙ্গত, সাগরে ইলিশসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ সময় মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ।নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে মৎস্যবিভাগ ও কোস্টগার্ডসসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

