![]() বরিশাল হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান
১৩ May ২০২৬ Wednesday ১১:৩৬:৫০ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক মো. আখতারুজ্জামান খান। আজ বুধবার (১৩ মে) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। অধ্যাপক আখতারুজ্জামান এর আগে একই কলেজের উপাধ্যক্ষ ছিলেন। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘হাতেম আলী কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কাজ করব।’ জানা গেছে, অধ্যাপক আখতারুজ্জামান খান একজন অর্থনীতিবিদ। তিনি এর আগে ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ ও সরকারি বরিশাল কলেজে শিক্ষকতা করেছেন। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

