" />
AmaderBarisal.com Logo

ভোলার ব্যবসায়ীদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০২৬ Thursday ২:৫১:৩৯ PM

ভোলা প্রতিনিধি:

ভোলার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোলা সার্কিট হাউজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভোলার ব্যবসায়ী নেতারা বলেন, ভোলায় প্রচুর পরিমাণ প্রকৃতিক গ্যাস মজুদ রয়েছে। ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পকারখানা করে দেশ ও ভোলার উন্নায়ন করা সম্ভব।এছাড়া ভোলা থেকে যে কোনো পণ্য উৎপাদন করে আলজেরিয়ায় রপ্তানি করা সম্ভব। এজন্য তারা আলজেরিয়ার রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে ভোলার ব্যবসায়ীদের দাবি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানান আলজেরিয়ার রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার সুসম্পর্ক আছে বলেও জানান তিনি।

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল আল মামুন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক তরিকুল ইসলাম কায়েদসহ অনেকে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।