" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০২৬ Thursday ৮:২২:২১ PM


কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় পরিচালিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।


কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে উক্ত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার। প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাস।


বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শাফিউল আজম দুলাল, রফিকুল ইসলাম রফিক, আসাদুজ্জামান মামুন,সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহামুদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রুম্মান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ হালদার। প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন


এসময় বক্তরা পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর মাধ্যমে সাধারণ কৃষকদের মধ্যে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর প্রশংসা করে আগামী দিনে কৃষিকে আরো উন্নত ও আধুনিকায়ন করার লক্ষে যে প্রদক্ষেপ গ্রহণ করার আস্বস্ত করেন।


এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, কৃষক, এনজিও কর্মী ও প্রশিণার্থীরা তাদের বক্তব্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।