![]() বানারীপাড়ায় ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ May ২০২৬ Friday ৬:৩২:৫৪ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের বটতলা থেকে ১২ পিস ইয়াবাসহ শিয়ালকাঠী গ্রামের মাদক ব্যবসায়ী মেহেদী হাসান হীরাকে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার করে থানা পুলিশ। এদিন (বৃহস্পতিবার) আরেক পৃথক অভিযানে ডিবি পুলিশ বানারীপাড়া আবাসনের গোডাউন এলাকা থেকে মাদক সম্রাট শাকিলের অন্যতম প্রধান সহযোগী কাওছারকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মে) তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, বানারীপাড়াকে সর্বনাশা মাদকমুক্ত করতে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

