![]() শিক্ষকদের ওপর হামলার ঘটনায় কৃষক দল নেতা গ্রেফতার
১৫ May ২০২৬ Friday ৬:৩৭:৫২ PM
দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় এক কৃষক দল নেতাকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়টির সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে বিএনপির ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেন। দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, অভিযান চালিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম কাজ করছে। উল্লেখ্য, উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিষ্কৃত যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে হামলা চালানো হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

