" />
AmaderBarisal.com Logo

বরিশালে ৮ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ


আমাদেরবরিশাল.কম

১৫ May ২০২৬ Friday ৬:৫৬:২০ PM

নগর প্রতিনিধি:

বরিশালে ৮ দিন ধরে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ। তার নাম মো. আতাউল্লাহ (১৪)।

সে কাউনিয়া উপজেলার পুড়ানপাড়া গ্রামের মাওলানা ফোরকান উদ্দিনের ছেলে এবং বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসা থেকে বাসার উদ্দেশে বের হয়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল মডেল কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ আতাউল্লাহর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।