" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত


আমাদেরবরিশাল.কম

১৫ May ২০২৬ Friday ৯:১৫:১৭ PM

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

Screenshot

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও আরও চারজন আহত হয়। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাউদ্দিন হাওলাদারের ছেলে। 

আহত হয়েছেন ছোট ভাই মালেক হাওলাদার (৬৫), দেলোয়ার হাওলাদার (৫০), ভাগ্নে মিজানুর রহমান (৪০) ও খবির শিকদার (৫০)। 
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, বিরোধীয় জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষের হামলায় হালিম হাওলাদারের মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে লাশের ময়না তদন্ত করার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

নিহতের ভাই দেলোয়ার হাওলাদার জানান, তার কেনা জমিতে বালু ভরাট করতে যান। বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিপক্ষ রিপন হাওলাদার ও আউয়াল মেম্বরের নেতৃত্বে ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের হামলায় তিনি ও নিহত হালিম হাওলাদারসহ ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক ভাই হালিম হাওলাদারকে মৃত ঘোষনা করেছেন।  



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।