![]() কলাপাড়ায় মধ্যরাতে সরকারি চাল জব্দ
১৬ May ২০২৬ Saturday ১১:৫৫:১৫ AM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কলাপাড়ায় মধ্যরাতে প্রভাবশালীর বাড়িতে অভিযান চালিয়ে ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ মে) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি থেকে এসব জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। জানা যায়, উপজেলার আমিরাবাদ গ্রামের ইটালি বাড়ির প্রভাবশালী ইমরান আহমদের বাড়িতে সরকারি চাল রাখা রয়েছে এ খবরে রাতে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে জেলেদের সরকারি প্রণোদনা হিসেবে বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল পাওয়া যায়। বসত বাড়িতে অবৈধ উপায়ে মজুত করা এসব চাল জব্দ করা হয়। বাড়ির মালিক ইমরান ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরের বিশ্বস্ত সহযোগী বলে জানান স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকারি স্টিকার সংযুক্ত জেলেদের চালের অনেক বস্তুা মজুত করা হয়েছে। পরে পুলিশ প্রশাসন নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে ৩০ কেজির ২৬ বস্তা চাল ও ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কোনো পুরুষ মানুষকে বাড়িতে পাওয়া যায়নি। ইমারান নামের এক ব্যক্তির বাড়ি থেকে চাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

