" />
AmaderBarisal.com Logo

আমাদের আনুগত্য, আমাদের ভালোবাসা এবং আমাদের ভয় সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য -ছারছীনার পীর ছাহেব।


আমাদেরবরিশাল.কম

১৬ May ২০২৬ Saturday ১:৫০:৪৩ PM

গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- একজন মুমিনের জীবনের মূল চালিকাশক্তি, তাওহীদ ও রিসালাতের মূল ভিত্তি এবং আত্মমর্যাদার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হলো কালিমায়ে তাইয়্যেবা। এটা হাদীসের ভাষায় সর্বেত্তম জিকির। আমাদের কালিমার মধ্যে তাওহীদ ও রিসালাত উভয়ই বিদ্যমান। আমরা তাওহীদের কথা “লা ইলাহা ইল্লাল্লাহ” যখন বলি তখন আমরা মূলত দুটি ঘোষণা দিয়ে থাকি। একটি হলো নফি তথা বর্জন। এখানে দুনিয়ার সমস্ত মিথ্যা প্রভু, জালিম শক্তি, লোভ-লালসা এবং অহংকারকে আমরা অস্বীকার করি। দ্বীতিয়টি হলো ইসবাত তথা স্বীকৃতি। এখানে একমাত্র আল্লাহ তায়ালাকে আমাদের মালিক, ইলাহ এবং একমাত্র সেজদার উপযুক্ত বলে মেনে নেই। সর্বশেষ রিসালাতের মাধ্যমে আমাদের নবী ও রাসূল (সাঃ) কে স্বীকৃতি দেই। সুতরাং একজন প্রকৃত মুসলমানের মাথা আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কোথাও নত হতে পারে না। যে মাথা আল্লাহর সামনে নত হয়, দুনিয়ার কোনো শক্তি, কোনো ভয় বা কোনো প্রলোভন তাকে অন্য কারও সামনে নত করাতে পারে না। তাই আওলিয়ায়ে কেরামগণ সর্বপ্রথম নফী ইসবাত এর সবক প্রদান করেন। যাতে করে আমরা আমল করে সংশোধন হতে পারি। সর্বোপরি আমরা নিজেরা নেকা আমল করি এবং সর্বদা আমাদের সন্তানদের এই শিক্ষা দিই যে, জীবন চলে গেলেও অন্যায়, অসত্য এবং আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তির সামনে আমরা মাথা নত করব না। আমাদের সেজদা, আনুগত্য, ভালোবাসা এবং ভয় সবকিছুই হবে একমাত্র আল্লাহর জন্য এবং একমাত্র তাঁরই সামনে মাথা নত করব।

১৪ মে বৃহস্পতিবার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর লামনা  খানকায়ে ছালেহীয়া মুহিব্বীয়া দীনিয়া কমপ্লেক্সে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলমান মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।