" />
AmaderBarisal.com Logo

কাউনিয়ায় ২৭১ পিস ইয়াবাসহ নারীসহ চারজন গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৬ May ২০২৬ Saturday ৭:৪২:০৬ PM

নগর প্রতিনিধি:

বরিশাল কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে থানাধীন পলাশপুর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার এসআই মো. সাইফুল্লাহ’র নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ২৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাউনিয়া থানার জামাইগলি এলাকার মো. নুরু মিয়া ওরফে রুহুল আমিন (৩০), পিতা মৃত নাসির মিয়া; মোসা. সোহাগী (২৭), পিতা মনসুর সরদার; মোসা. কমলা বেগম (৪১), পিতা মো. নাসির গাজী এবং মোসা. জুঁই আক্তার ওরফে জুলি (২৭), পিতা মো. জসীম উদ্দিন। বাকি তিনজনের বাড়ি নগরীর পোর্ট রোড এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে তথ্য ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।