" />
AmaderBarisal.com Logo

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধ ইট ভাটা স্থাপনের অপরাধে ০১টি প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা ও ০২ টি ড্রাম চিমনি গুড়িয়ে দেয়া।


আমাদেরবরিশাল.কম

১৭ May ২০২৬ Sunday ৬:০০:৩৫ PM

সংবাদ বিজ্ঞপ্তি:

আজ ১২:২০-১৫:০০ ঘটিকা পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে “কেয়ার ইট ভাটা” এর স্বত্বাধিকারী মো: মেহেদী হাসানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৫(খ) লঙ্ঘন ধারা ১৫(খ) মোতাবেক ১,৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ০২টি ড্রাম চিমনি গুড়িয়ে দিয়ে প্রস্তুকৃত কাঁচা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নষ্ট করা হয়।

গোয়েন্দা সদস্যরা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয় যে, উল্লিখিত ইট ভাটাটির মালিক লাইসেন্স বিহীন ড্রাম চিমনি ব্যবহার, অবৈধ স-মিল স্থাপন করে কাঠ পোড়ানো, বেআইনিভাবে অতিরিক্ত ভূমি ব্যবহার, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতীত অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কেটে ইট তৈরি করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

উক্ত ঘটনায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

উল্লেখ্য, ইট ভাটা নিয়ন্ত্রণের ব্যাপারে পরিবেশ অধিদপ্তর দায়বদ্ধ থাকলেও, কোনো এক অদৃশ্য কারণে তারা উদাসীন।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।