![]() ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
১৯ May ২০২৬ Tuesday ১১:৫৯:২৬ AM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর হোসেনের ছেলে মো. তাকরিম (১৬ মাস), আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাদাতের ছেলে আজমাইন (৪) ও ভেলুমিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. দুলালের মেয়ে তাসফিয়া (১৮ মাস)। নিহতদের স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এসব শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে আশেপাশে খোঁজাখুঁজির করে তাদেরকে না পাওয়ার একপর্যায়ে ওই তিন শিশুই বসতঘরের পাশে থাকা পুকুরে ভেসে উঠে। এরপর একে একে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে, তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

