" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি


আমাদেরবরিশাল.কম

১৯ May ২০২৬ Tuesday ১২:৫৩:০৭ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর ও বিভিন্ন হাট-বাজারে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি।
সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা সদরের ব্যবসায়ী ও বিভিন্ন হাট-বাজারে জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আযম সৈকতের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে,জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, যত অপপ্রচারই হোক বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তাতে কোনো সন্দেহ নেই ।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।