" />
AmaderBarisal.com Logo

বরিশালে হামের সাথে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা


আমাদেরবরিশাল.কম

১৯ May ২০২৬ Tuesday ৫:৫৭:০৫ PM

নগর প্রতিনিধি:

বরিশালে হামের উপসর্গের সাথে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ১৪০ শিশু ভর্তি হয়েছে। 

মারা যাওয়া দুই বছর বয়সী শিশু জিহাদ পটুয়াখালীর দুমকি উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা সোহাগ খানের ছেলে ও অপরজন ভোলা চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের মো. হাসানের ৭ মাস বয়সী কন্যাশিশু হাবিবা। 

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ জনের মত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫২ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৯৮ জন।  

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, হাম একটি ভাইরাসজনিত রোগ। হাম হলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রধান নিউমোনিয়া। হামের আক্রান্তরা দেরী করে হাসপাতালে আসার কারণে নিউমোনিয়া জটিল আকার ধারন করে। তাই শিশুকে রক্ষা করা যায় না। এক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকরে পরামর্শ নিতে হবে। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ পাওয়া গেছে ১৪৭ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪০ জন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৯৫০ জন। এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৫ জন। মারা যাওয়া রোগীর মধ্যে শেবাচিম হাসপাতালে ২৪, ভোলায় ৬, বরগুনায় ৫ ও ঝালকাঠিতে ২ জন। এরমধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।