![]() গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, একজন আহত
২১ May ২০২৬ Thursday ৫:১৫:১৯ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামে আকস্মিক বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে একটি পানবরজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভীমেরপাড় গ্রামের মৃত আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। আহত গোপাল সরকারকে (৪০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভীমেরপাড় এলাকার একটি পানবরজে ওই তিনজন শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। কিছুক্ষণ পর আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয়। গুরুতর আহত হন গোপাল সরকার। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুইজন আগেই মারা যান। আহত গোপাল সরকারের অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

