![]() দুমকিতে আমগাছে মাদরাসা শিক্ষকের ঝু*ল*ন্ত ম*র*দে*হ উদ্ধার
২১ May ২০২৬ Thursday ৫:২৫:০৮ PM
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দুমকিতে কোমড়ে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন আবুল কালাম আজাদ (৫৫) নামের এক মাদরাসা শিক্ষক। বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনের আমগাছ থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম (৫৫) সাবেক ইউপি সদস্য ও দলিল লিখক ছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত মোসলেম আলী খানের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালাম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন। তারা তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থল পুলিশ পৌঁছায় এবং মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায়, তিনি বিভিন্নভাবে ঋণগ্রস্ত ছিলেন। পকেটে থাকা চিরকুটে তিনি ছয়জন ব্যক্তির নামোল্লেখ করে মৃত্যুর জন্য দায়ীও করেন তিনি। প্রত্যক্ষদর্শী রাব্বি খান জানান, আমগাছের ডালে কালামের মরদেহ ঝুলতে দেখে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন। পাশের ঘরের পুত্রবধূ (ভাইয়ের ছেলের বধূ) কাকলি বেগম জানান, ঋণের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। তার পকেটে চার পৃষ্ঠার লিখিত চিরকুট পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

