Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ৩:৫৬ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে ১৮ লাখ টাকার রেণু জব্দ, নদীতে অবমুক্ত
২১ May ২০২৬ Thursday ৫:২৯:৫০ PM
Print this E-mail this

তালতলীতে ১৮ লাখ টাকার রেণু জব্দ, নদীতে অবমুক্ত


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করে পায়রা (বুড়িশ্বর) নদীতে অবমুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছোটবগী সংলগ্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

​বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা ছোটবগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহন করা ৬ লাখ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

পরবর্তীতে জব্দকৃত এই চিংড়ি রেণুগুলো তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পায়রা (বুড়িশ্বর) নদীতে অবমুক্ত করা হয়। 

অবৈধ রেণু পরিবহনের দায়ে আটক পিকআপ চালক ও হেলপারের কাছ থেকে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নেওয়া হয় এবং তাদেরকে পিকআপসহ ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com