![]() বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
২২ May ২০২৬ Friday ৩:০৮:৪৪ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে পরিবহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম মো. সাগর (২২)। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মো. মিন্টু সরকার এবং লিলি বেগমের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ওই যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

