" />
AmaderBarisal.com Logo

বরিশাল নগরীতে বাড়ছে চাঁ’দা’বাজ ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য !


আমাদেরবরিশাল.কম

২২ May ২০২৬ Friday ৫:৫০:২২ PM

নিজস্ব প্রতিনিধি:

 বরিশাল নগরীর আগরপুর রোড ও ফকির বাড়ি রোড এলাকায় দিন দিন বেড়েই চলছে নীরব চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি তিন সদস্যের চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ রয়েছে, চক্রটি বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে নতুন ভাবে কেউ বাড়ি করতে হলে নীরবে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে তারা। পাশাপাশি মাদক সিন্ডিকেট গড়ে তুলে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় সন্দেহজনক লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তাদের ভয়ভীতি দেখানো হয়। অনেক ক্ষেত্রে হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, আগরপুর রোড ও ফকির বাড়ি রোড এলাকায় গড়ে ওঠা চাঁদাবাজ ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।