" />
AmaderBarisal.com Logo

গলাচিপায় গাছ কাটা কে কেন্দ্র করে মা ও শিশু বাচ্চাকে মারধর


আমাদেরবরিশাল.কম

২২ May ২০২৬ Friday ৫:৫৬:৩৩ PM

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় গাছ কাটা কে কেন্দ্র করে মা ও শিশু বাচ্চাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংড়া গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের ঢালী বাড়িতে ।আহতরা হচ্ছেন রেক্সোনা বেগম(৩০) ও তার শিশু বাচ্চা মোহনা (৬) মাস।এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহত রেক্সোনা বেগমের স্বামী মামুন ঢালী বলেন, আমাদের জমিতে থাকা গাছ কাটা কে কেন্দ্র করে আমার স্ত্রীকে মারধর করেছে ও আমার শিশু বাচ্চার গায়ে হাত দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই। মামুন ঢালীর বোনাই জাকির মিয়া বলেন, আমার শালা বউ ও তার মেয়েকে গাছ কাটা কে কেন্দ্র করে মারধর করেছে। এ বিষয়ে আহত রেক্সোনা বেগম বলেন, গত মঙ্গলবার বেলা দশটার দিকে আমাদের একই বাড়িতে বসে গাছ কাটা কে কেন্দ্র করে আমাদের একই বাড়ির লিটন ঢালী, শানু ঢালী ও লিটন ঢালির স্ত্রী অনুফা বেগম মারধর করেছে। আমি এদের সঠিক বিচার চাই। এ বিষয়ে শানুর ঢালি ও লিটন ঢালির কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। আমখোলা ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম মিয়া বিষয়টি সত্যতা স্বীকার করেন।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসায় মা ও শিশু বাচ্চা দ্বিতীয় তলায় ভর্তি আছে। গলাচিপা থানার ওসি (তদন্ত) জিলোন সিকদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।