" />
AmaderBarisal.com Logo

রামিসা হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

২২ May ২০২৬ Friday ৯:৩৪:১৯ PM

নগর প্রতিনিধি:

শিশু রামিসাসহ সারা দেশে চলমান খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে পৃথক কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সর্বস্তরের ছাত্রজনতা।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিশু রামিসা হত্যার বিচার এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীসহ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে একই ঘটনায় বিচার দাবিতে জুমার নামাজ শেষে বরিশালের সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর সরকারি বিএম কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজে নিরাপত্তাহীনতার অভাবকে আরও স্পষ্ট করেছে। খুনির একমাত্র সাজা হতে হবে মৃত্যুদণ্ড এবং তা দ্রুতই কার্যকর করতে হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।