![]() বানারীপাড়ায় ত্রিশ পিস ইয়াবাসহ মাদক কারবারি সজল গ্রেপ্তার
২৩ May ২০২৬ Saturday ১:১৮:০৩ PM
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলার পশ্চিম চাখার গ্রামের বাড়ি থেকে ত্রিশ পিস ইয়াবাসহ মাদক কারবারি সজল হাওলাদারকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। সজল পশ্চিম চাখার গ্রামের ফজলে হাওলাদারের ছেলে। শুক্রবার (২২মে) বিকালে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

